অন্তর্নিহিত জীবন্তমূর্তি!

 আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই, আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই,

মানুষ হবার অনেক যন্ত্রণার একটি হচ্ছে, যা বলতে প্রাণ কাঁদে তা কখনাে বলা হয় না আমার! হয়তো ভাঙা মন নিয়ে যারা হাসতে জানে, তার মত শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর এ ভুবনে;
পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শােনার জন্য আমি থাকব না। কোনাে মানে হয় না এ অশ্রুসিক্ত জীবনযাত্রার! কোন এক
সন্ধ্যাবেলায় সময়টা ভালাে ছিলো না, এই সময় মানুষ বড় একাকী বােধ করে বুঝি? তাদের বুক হু হু করে অপ্রত্যাশিত যন্ত্রণা অকারণেই চোখের পাপড়ি ভিজে উঠে, স্বপ্ন টা কেমন ছিল, তা ঘুম ভাঙ্গার পর বুঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল, তা শুধু হারিয়ে যাবার পর বুঝা যায় এককালে অন্তর্নিহিত না হইলে, অথবা স্তিমিতভাব অবলম্বন না করিলেও, আমার অন্তর্নিহিত বন্ধন জীবন্তমূর্তি ধারণ করিল!

Comments