আমি একা!
কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে আছে বুকে, কিছু অশ্রু থেমে আছে চোখের নিকটে, ঝরাবে না শিশির! যদি। যেতে চাও যাও। আমি পথ হবো চরণের তলে, না ছুঁয়ে তোমাকে ছোঁব, ফেরাবো না, পোড়াবই হিমেল অনলে মাঙ্গলিক স্নান! আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত 'ক' জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মত হৃষ্টপুষ্ট কষ্ট। বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত আছে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মান, ভাঙ্গাচোরা গেহস্থালি ঘরদোর। নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি, যাকে চিরদিন নষ্ট চোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে, যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া! আমি একা এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা!